Friday 20 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টি-২০ বিশ্বকাপ ২০২৬
ভারতকে বিশ্বকাপের সেমিতে দেখছেন না আমির

স্পোর্টস ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪০ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪৪

টুর্নামেন্টের অন্যতম ফেভারিট তারা। এবারের টি-২০ বিশ্বকাপে গ্রুপ পর্বে দাপটের সঙ্গে খেলেই সুপার এইটে উঠেছে স্বাগতিক ভারত। অনেকেই ধারণা করছেন, এবারের ফাইনালে অনায়াসেই উঠবেন তারা। তবে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির বলছেন, ভারত এবার সেমিফাইনালে উঠতে পারবে না।

গ্রুপ পর্বে একসঙ্গেই ছিল ভারত-পাকিস্তান। নানা নাটকীয়তার পর ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল পাকিস্তান। সেই একপেশে ম্যাচে পাকিস্তানকে ৬১ রানে হারিয়েছে ভারত। গ্রুপ পর্বে ৪টি ম্যাচ জিতেই পরের রাউন্ডে উঠেছে ভারত।

পুরো টুর্নামেন্টে দাপট দেখানো ভারতকে তবুও সেমিতে দেখছেন না আমির।পাকিস্তানের টিভি শো ‘হারনা মানা হ্যায়’-তে তিনি তুলে ধরলেন তার ভাবনার পেছনের কারণও, ‘ভারতের ম্যাচগুলি যদি দেখেন, পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি ছাড়া তাদের সব ম্যাচেই ধস নেমেছে। সুপার এইট পর্বে চাপ আরও বাড়বে। দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ যেভাবে খেলছে, তারা যে কোনো দলকে হারিয়ে দিতে পারে।’

বিজ্ঞাপন

সুপার এইটে ভারতের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজ। ২২ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার এইট মিশন শুরু করবে ভারত।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

৩ সিটিতে নির্বাচন জুনে, তফসিল ঈদের পর
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০২

আইন সবার জন্য সমান: ভূমিমন্ত্রী মিনু
২০ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:২১

আরো