Saturday 21 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শহিদদের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যের আহ্বান জানালেন জোনায়েদ সাকি

স্টাফ করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৩২

ঢাকা: অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেছেন, ভাষা শহিদদের যে আকাঙ্ক্ষা ছিল, তা বাস্তবায়নের মধ্য দিয়েই নতুন বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা সফল করতে হবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনার-এ ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, ‘নির্বাচনের মধ্য দিয়ে দেশে নতুন গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে। এখন আমাদের সামনে একটি বড় সুযোগ তৈরি হয়েছে; দেশকে নতুন করে গড়ে তোলার। শহিদদের যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ভাষা আন্দোলনের চেতনা কেবল একটি দিবসে সীমাবদ্ধ রাখলে চলবে না; রাষ্ট্র পরিচালনা, ন্যায়বিচার, সমতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে সেই চেতনার বাস্তব প্রতিফলন ঘটাতে হবে।

প্রতিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, বর্তমান প্রজন্ম ভাষা শহিদদের ত্যাগের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে একটি মানবিক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর