Monday 25 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুরে কিশোরকে শ্বাসরোধ করে হত্যা


২১ জুলাই ২০১৮ ১৬:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

দিনাজপুরে নিখোঁজের পরদিন পর পাওয়া গেছে কিশোর আতিউর রহমানের লাশ। স্বজনদের অভিযোগ, এই কিশোরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

শনিবার (২১ জুলাই) সকালে দিনাজপুর জেলার সীমান্তবর্তী দানিহারি গ্রাম থেকে আতিউর রহমানের লাশ উদ্ধার করা হয়।

কোতোয়ালী থানার উপপরিদর্শক নুরেজা আক্তার জানান, শুক্রবার (২০ জুলাই) সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল আতিউর রহমান। সকালে লাশটি দেখতে পেয়ে আতিউরের বাবা আনসার আলী পুলিশে খবর দেন। পরে লাশটি উদ্ধার করে সুরতহাল শেষে দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়না তদন্তের  জন্য পাঠানো হয়। আতিউর রহমানের লাশের গলায় এবং পায়ে আঘাতের চিহ্ন দেখা গেছে বলে জানান নুরেজা আক্তার। তবে তাকে হত্যার কারণ এখনো জানা যায়নি, বলেন তিনি।

বিজ্ঞাপন

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে শ্বাসরোধ করে আতিউর রহমানকে হত্যা করা হয়েছে।

আতিউরের বাবা আনসার আলীর অভিযোগ, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত সে বিষয়ে কিছু বলেননি তিনি।

সারাবাংলা/এসএমএন