Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডাক্তারদের পছন্দ অনুযায়ী পোস্টিং দেওয়া হবে: স্বাস্থ্য মন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদী: স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, স্বাস্থ্য ব্যবস্থাকে নিরবিচ্ছিন্ন ও সহজ করার লক্ষ্যে ডাক্তারদের পছন্দের জায়গায় তাদের পোস্টিংয়ের ব্যবস্থা করা হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার সকল সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

সাখাওয়াত হোসেন বকুল বলেন, সিভিল সার্জনদের অফিসে বসে থাকা চলবে না, ভিজিটে যেতে হবে। তাছাড়া ডাক্তারসহ সবাইকে সঠিক সময়ে তাদের কর্মস্থলে আসতে হবে। স্বাস্থ্য ব্যবস্থায় যে শূন্য পদগুলো রয়েছে তা দ্রুত পূরণের ব্যবস্থা করা হবে যেখানে যেটা প্রয়োজন। কমিউনিটি ক্লিনিক গুলোকে প্রয়োজনীয় জনবলের সমন্বয়ে সচল করা হবে। যাতে মায়েরা প্রাথমিক সকল সেবা সেখান থেকে নিতে পারেন। তাছাড়া যেসব হাসপাতাল গুলো পর্যাপ্ত জনবল ও যন্ত্রংশের অভাবে পরে আছে সেগুলো চালু করার জন্য কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এ. মুহাইমিন আল জিহান, সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সরকারী সকল দফতরের কর্মকর্তারা।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

ষষ্ঠীর সকালে স্নিগ্ধ রূপ
১৫ অক্টোবর ২০২৬ ২৩:০৭

আরো

সম্পর্কিত খবর