Sunday 19 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দারোয়ানকে পিটিয়ে ড্রামে ভরায় থমথমে রুপনগর, বাড়ির মালিক আটক

স্টাফ করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২৬ ০৮:৪৯ | আপডেট: ১ মার্চ ২০২৬ ১১:২১

ঢাকা: রাজধানীর রুপনগরে একটু বহুতল আবাসিক ভবনের বাড়ির দারোয়ানকে পিটিয়ে হত্যার উদ্দেশে ড্রামে ভরাকে কেন্দ্র করে বাড়িটি ঘিরে রেখেছে এলাকাবাসী। এই ঘটনায় থমথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে অবস্থান নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এই ঘটনায় বাড়ির মালিককে আটক করেছে পুলিশ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দারোয়ানকে পিটিয়ে আহত করে ড্রামে ভরলে পাশের বাড়ির আরেকজন দারোয়ান ৯৯৯- এ কল দিয়ে পুলিশকে জানায়। পরে ঘটনা ছড়িয়ে পড়লে এলাকাবাসী রাতে বাড়িটি ঘিরে রাখে।

এলাকাবাসী জানায়, ইফতারের সময় এই ঘটনা ঘটে। সামান্য কথা কাটাকাটির জেরে এ ঘটনা ঘটানো হয়েছে। বাড়ির দারোয়ানকে পিটিয়ে ড্রামে ভরে রাখলে তার স্ত্রী এসে তাকে খুঁজতে ছিল। পরে দেখে ড্রাম থেকে কান্নার শব্দ হচ্ছে। এরপর তিনি ড্রাম থেকে তাকে বের করেন। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করার জন্য নিয়ে যাওয়া হয়েছে। তিনি মারা যাননি।

বিজ্ঞাপন

এ বিষয়ে রূপনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোরশেদ আলম সারাবাংলাকে বলেন, যাকে ড্রামে ভরা হয়েছিল তিনি মারা যাননি। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বাড়িওয়ালা অ্যাডভোকেট সোলাইমানকে আটক করেছে পুলিশ। আর তার ছেলে তুহিন পলাতক রয়েছেন। আমার তাকে আটক করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর