Tuesday 10 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রুপনগরে স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতিসহ গ্রেফতার ৯

স্টাফ করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৬ ২১:০৫

ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর রুপনগরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আলমগীর খানসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতাররা হলেন- মো. আলমগীর খান (৫২), মো. অদুল্লাহ (৩৫), মো. সিনান সায়েফী (২৩), মো. পারভেজ মোশারফ (২২), মো. শাহীন (৩০), মো. রুবেল (৩০), মো. আ. রাজ্জাক মিয়া (৫১), জামাল হোসেন (৪২) ও মো. আল আমিন (২৬)।

তালেবুর রহমান বলেন, গতকাল বৃহস্পতিবার রুপনগর থানা পুলিশ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আলমগীর খানসহ ৯ জনকে গ্রেফতার করে।

তিনি বলেন, গ্রেফতারকৃত আলমগীর খান ও মো. অদুল্লাহকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য বিভিন্ন অপরাধে গ্রেফতার আসামিদের ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ আইনে স্পেশাল ম্যাজিষ্ট্রেট আদালত মিরপুরে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

খুলনায় বিভাগীয় বইমেলা উদ্বোধন
১০ নভেম্বর ২০২৬ ১৩:৩৯

আরো

সম্পর্কিত খবর