Wednesday 07 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরাজগঞ্জে নিষিদ্ধ আ.লীগ-স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ অক্টোবর ২০২৬ ২০:১১

সিরাজগঞ্জ: জেলার সদর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে সদর থানা পুলিশ।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে গ্রেফতারদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে, মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাতে সদর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— সদর উপজেলার ব্রাহ্মণবয়রা গ্রামের মৃত মহির উদ্দিন শেখের ছেলে ও স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. আব্দুর রহমান (৫৮), পাঁচিল গ্রামের মৃত সিরাজ মণ্ডলের ছেলে আওয়ামী লীগ নেতা মো. আতিকুর রহমান (৪৫) এবং দত্তবাড়ী গ্রামের আলাউদ্দিনের ছেলে স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. তুহিন মালেক (৩০)।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, বিস্ফোরক আইনে দায়ের করা মামলার আসামিদের গ্রেফতারে সদর থানা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ওই তিনজনকে গ্রেফতার করা হয়।

সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, ‘মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। বুধবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর