Monday 02 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিস্থিতি স্বাভাবিক হলেই ২ বাংলাদেশির লাশ ফিরিয়ে আনা হবে: শামা ওবায়েদ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৬ ১৮:০১ | আপডেট: ২ মার্চ ২০২৬ ১৮:০৮

ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক হলেই নিহত দুই বাংলাদেশির লাশ ফিরিয়ে আনা হবে।

সোমবার (২ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র, বিমান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেন।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, মধ্যপ্রাচ্যে হামলায় ২ জন বাংলাদেশি নিহত হয়েছেন। আমরা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক হলেই নিহত দুই বাংলাদেশির লাশ ফিরিয়ে আনা হবে।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী জানান, প্রবাসী নাগরিকরা যেন সমস্যায় না পড়েন, সেজন্য আমরা আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেছি। প্রবাসী নাগরিকদের জন্য যা যা করণীয় আমরা সেটা করব।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে ইরানের হামলায় আরব আমিরাত ও বাহরাইনে দুই বাংলাদেশি নাগরিক মারা গেছেন। বিভিন্ন দেশে আহত হয়েছেন ৭ জন বাংলাদেশি।

বৈঠকে পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান, প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক ও প্রতিমন্ত্রী নূরুল হক, বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাতসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/একে/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর