ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ আর নেই। শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরান ভূখণ্ডে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চালানো যৌথ হামলায় তিনি গুরুতর আহত হয়েছিলেন।
সোমবার (২ মার্চ) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহান্তে খামেনির বাসভবন ও কৌশলগত অবস্থান লক্ষ্য করে চালানো ভয়াবহ বিমান হামলায় মানসুরেহ খোজাস্তেহ মারাত্মকভাবে আহত হন। উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হলেও শেষ পর্যন্ত তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।