Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মোহাম্মদপুরে প্রাইভেটকারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৮

স্টাফ করেসপন্ডেন্ট
২ মার্চ ২০২৬ ১৯:৫৭

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর হুমায়ুন রোডে একটি গাড়ির গ্যারেজে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে ৮ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ২ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সোমবার (২ মার্চ) দুপুর ১টার দিকে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প হুমায়ুন রোডে মনার গ্যারেজে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- গ্যারেজ মালিক মো. মনা (৪০), রেহান বাদল (২৩), তারেক রহমান (২৩), ইফরান (১৮), আজাদ (৫৫), মিরাজ (৩৬), আকাশ (২৫) ও জনি (৩৫)।

গ্যারেজ মালিক মো. মনা জানান, দুপুরে একটি প্রাইভেটকার গ্যারেজে নিয়ে আসা হয় মেরামতের জন্য। গ্যারেজের ভিতর রেখে সেটির ইঞ্জিন ও গ্যাস লাইনের কাজ করা হচ্ছিল। এ সময় ভিতরে বেশ কয়েকটি গাড়িতে সব কর্মচারীরা এক সঙ্গে কাজ করছিল। তখন হঠাৎ একটি বিস্ফোরণ হয়। বিস্ফোরণে গ্যারেজের ভিতর থাকা মালিকসহ, কর্মচারীরা দগ্ধ হন। ঘটনার পরপরই তাদেরকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

বিজ্ঞাপন

মনা জানান, প্রাইভেটকারটির গ্যাস লিকেজ থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বার্ন ইনস্টিটিউটে জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, তাদের শরীরের সর্বোচ্চ ১ থেকে ২০ শতাংশ পুড়ে গেছে। ইফরানের শরীরের ১৬ শতাংশ ও তারেকের ২০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের দুজনকে ভর্তি রাখা হয়েছে। বাকিদের চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর