Tuesday 03 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেরোবি প্রকল্পে দুর্নীতিতে দুদকের তদন্ত প্রতিবেদন ২০ মে

স্টাফ করেসপন্ডেট
৩ মার্চ ২০২৬ ১৫:০৭

-ফাইল ছবি

ঢাকা: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নতুন তারিখ ২০ মে নির্ধারণ করেছেন আদালত।

মঙ্গলবার (৩ মার্চ) ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে প্রতিবেদন উপস্থাপনের কথা থাকলেও দুর্নীতি দমন কমিশন (দুদক) তা নির্ধারিত দিনে দাখিল করতে না পারায় বিচারক সাব্বির ফয়েজ নতুন দিন ঠিক করেন।

গত বছরের ১৮ জুলাই দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম মামলাটি দায়ের করেন। এতে সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমউল্লাহসহ পাঁচজনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ আছে, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে অনুমোদিত ডিপিপি অমান্য করে নকশা পরিবর্তন, মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া ৩০ কোটি টাকার বেশি চুক্তি সম্পাদন এবং আর্থিক বিধি লঙ্ঘনের মাধ্যমে সরকারি অর্থের অপব্যবহার হয়েছে।

বিজ্ঞাপন

ঠিকাদারের রানিং বিল থেকে কেটে রাখা নিরাপত্তা জামানত এফডিআর হিসেবে সংরক্ষণ করার পর তা ঋণ হিসেবে অনুমোদন ও গ্যারান্টি দেওয়ার মাধ্যমে প্রায় ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে।

এছাড়া অগ্রিম অর্থ প্রদানের বিধান না থাকা সত্ত্বেও বিল দেওয়া, অগ্রিম সমন্বয়ের আগে ব্যাংক গ্যারান্টি অবমুক্ত করা, প্রথম পরামর্শক প্রতিষ্ঠানের নকশা উপেক্ষা করে দ্বিতীয় প্রতিষ্ঠান নিয়োগ এবং দরপত্র মূল্যায়ন না করার অভিযোগও এসেছে।

মামলার অন্য আসামিরা হলেন সাবেক উপাচার্য ও প্রকল্প পরিচালক এ কে এম নূর-উন-নবী, সাবেক নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, ঠিকাদার মো. আ. সালাম বাচ্চু এবং এম এম হাবিবুর রহমান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর