Friday 17 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তান সিরিজ নিয়ে অনিশ্চয়তা, যা বলছে বিসিবি

স্পোর্টস করেসপন্ডেন্ট
৩ মার্চ ২০২৬ ১৫:০৪ | আপডেট: ৩ মার্চ ২০২৬ ১৫:০৬

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী সপ্তাহে বাংলাদেশ আসার কথা পাকিস্তান ক্রিকেট দলের। এদিকে, এর মধ্যে এই সিরিজটি নিয়ে অনিশ্চয়তার গুঞ্জন শোনা যাচ্ছে। পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে, ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা ও ইরানের পাল্টা হামলার কারণে বর্তমানে মধ্যপ্রাচ্যের আকাশপথ অস্থিতিশীল। এর মধ্যে পাকিস্তান দলের ভ্রমনঝুঁকির বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

এদিকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশ্য পাকিস্তান সিরিজ নিয়ে এখন পর্যন্ত অনিশ্চয়তার কিছু দেখছে না। বিসিবির একটি বিশ্বস্ত সূত্র সারাবাংলাকে জানিয়েছে, এখন পর্যন্ত সবকিছু ঠিক আছে। দুই বোর্ডের স্বাভাবিক যোগাযোগ হচ্ছে। ঠিক সময়ে সিরিজ মাঠে গড়ানোর বিষয়ে শঙ্কা দেখছে না বিসিবি।

বিজ্ঞাপন

সূচি অনুযায়ী, ৯ মার্চ ঢাকায় পৌঁছানোর কথা পাকিস্তান দলের। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচ তিনটি মাঠে গড়াবে যথাক্রমে- ১১, ১৩ ও ১৫ মার্চ। এর পরই পাকিস্তান ফিরে যাওয়ার কথা পাকিস্তানি ক্রিকেটারদের। তিনটি ম্যাচই দ্বিবারাত্রীর।

গত বছরের জুলাইয়ে দ্বিপক্ষীয় সিরিজ খেলেছিল বাংলাদেশ ও পাকিস্তান। বাংলাদেশে অনুষ্ঠিত সেই সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল টাইগাররা। এর আগে পাকিস্তান গিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ হারে বাংলাদেশ।

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর