Tuesday 03 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক এএসপি জিয়াউর রহমানের স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

স্টাফ করেসপন্ডেট
৩ মার্চ ২০২৬ ১৫:৫৩

– ছবি : প্রতীকী

ঢাকা: সাবেক সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জিয়াউর রহমান-এর স্ত্রী জেসমিন নাহার সঞ্চিতার আয়কর সংক্রান্ত মূল নথি আদালতের নির্দেশে জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়েছে, জেসমিন নাহার সঞ্চিতার বিরুদ্ধে ৬৭ লাখ ৫৭ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ২০ লাখ ৫১ হাজার টাকার সম্পদ সম্পর্কিত তথ্য গোপনের অভিযোগ রয়েছে। এই মামলার তদন্ত সুষ্ঠুভাবে চালানোর জন্য তার ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত সব মূল আয়কর নথি ও সংশ্লিষ্ট রেকর্ড জব্দ করা প্রয়োজন। আদালত আবেদন মঞ্জুর করে নথি জব্দের নির্দেশ দেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর