Tuesday 21 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদত্যাগের আগেই সম্পদের হিসাব দিয়ে এসেছি: আসিফ মাহমুদ

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৬ ০৯:৩৩ | আপডেট: ৪ মার্চ ২০২৬ ১২:১০

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ফাইল ছবি

ঢাকা: ব্যাংক হিসাব তলবের খবরের প্রেক্ষিতে মুখ খুলেছেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (৩ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে আসিফ জানান, পদত্যাগ করার আগেই তিনি তার যাবতীয় সম্পদের হিসাব যথাযথভাবে জমা দিয়ে এসেছেন।

বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) কর্তৃক তার ব্যাংক লেনদেনের তথ্য চাওয়ার বিষয়টি সামনে আসার পর তিনি এই স্বচ্ছতার অবস্থান পরিষ্কার করেন। আসিফ মাহমুদ আরও ঘোষণা দিয়েছেন যে, জনমনে বিভ্রান্তি দূর করতে তিনি নিজেই তার ব্যাংক স্টেটমেন্ট সবার জন্য উন্মুক্ত করে দেবেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে তিনি অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন এবং বর্তমানে রাজনৈতিক দল এনসিপির মুখপাত্র হিসেবে সক্রিয় রয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর