Wednesday 04 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানের যুদ্ধজাহাজে মার্কিন সাবমেরিনের হামলা, নিহত ৮০

আর্ন্তজাতিক ডেস্ক
৪ মার্চ ২০২৬ ২০:৩৬ | আপডেট: ৪ মার্চ ২০২৬ ২১:৪৯

ছবি: বিবিসি

ভারত মহাসাগরে মার্কিন সাবমেরিনের হামলায় ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার খবর নিশ্চিত করেছে পেন্টাগন। এই হামলায় অন্তত ৮০ জন প্রাণ হারিয়েছেন। নিখোঁজ আছেন ৬৮ জন।

বুধবার (৪ মার্চ) এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই তথ্য জানান। খবর বিবিসি।

তিনি জানান, আন্তর্জাতিক জলসীমায় অবস্থানরত ইরানি ফ্রিগেটটিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। মার্কিন সাবমেরিন থেকে ছোঁড়া টর্পেডোর আঘাতে ইরানি যুদ্ধজাহাজটি নিমজ্জিত হয়।

শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, এই হামলায় অন্তত ৮০ জন প্রাণ হারিয়েছেন। শ্রীলঙ্কার নৌবাহিনী এখন পর্যন্ত জাহাজটি থেকে ৩২ জনকে জীবিত উদ্ধার করেছে। তবে জাহাজে থাকা ১৮০ জনের হিসাব অনুযায়ী, এখনো প্রায় ৬৮ জন নিখোঁজ রয়েছেন।

বিজ্ঞাপন

শ্রীলঙ্কার জলসীমার বাইরে ভারত মহাসাগরের আন্তর্জাতিক অংশে এই ঘটনা ঘটে।

প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ পেন্টাগনে সাংবাদিকদের বলেন, ইরান যে যুদ্ধজাহাজটিকে আন্তর্জাতিক জলসীমায় নিরাপদ ভেবেছিল, সেটি আমাদের সাবমেরিন ডুবিয়ে দিয়েছে। এটি কেবল শুরু, সামনে আরও বড় আকারের হামলা আসছে।

তিনি আরও জানান, মার্কিন ও ইসরায়েলি বাহিনী আগামী কয়েক দিনের মধ্যেই ইরানের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করছে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আরও সেনা পাঠানো হচ্ছে।

প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে হেগসেথ জানান, যুদ্ধে পূর্ণ বিজয় নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় সময় নেবে এবং তাড়াহুড়ো করবে না।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর