Thursday 05 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আট বিভাগের ৯ উপজেলায় পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘কৃষক কার্ড’

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৬ ১৩:২৫ | আপডেট: ৫ মার্চ ২০২৬ ১৫:০৩

ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের আট বিভাগের ৯টি উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে ‘কৃষক কার্ড’ কর্মসূচি। এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের একটি সমন্বিত তথ্যভান্ডার তৈরি করা হবে এবং বিভিন্ন সরকারি সেবা ও সহায়তা সহজে পৌঁছে দেওয়া হবে।

বুধবার (৪ মার্চ) রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার (৫ মার্চ) প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাক-পাইলট পর্যায়ে আগামী ৪৫ দিনের মধ্যে সব শ্রেণির কৃষকের তথ্য সংগ্রহ করা হবে। এরপর দেশের আট বিভাগের নয়টি উপজেলার নির্বাচিত ব্লকে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হবে।

বিজ্ঞাপন

নির্বাচিত উপজেলাগুলো হলো; টাঙ্গাইল সদর, শিবগঞ্জ, পঞ্চগড় সদর, ইসলামপুর, শৈলকুপা, নেছারাবাদ, জুড়ী, কুমিল্লা সদর এবং টেকনাফ।

তিনি আরও জানান, প্রাক-পাইলট ও পাইলট পর্যায় শেষ করে আগামী চার বছরের মধ্যে দেশের সব উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

আগামী ১৪ এপ্রিল পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর