Sunday 26 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মধ্যপ্রাচ্যের মিত্রদের সাহায্যের প্রস্তাব জেলেনস্কির

আর্ন্তজাতিক ডেস্ক
৫ মার্চ ২০২৬ ১৪:৫৬

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফাইল ছবি।

ইরানের ড্রোন হামলা প্রতিরোধে মধ্যপ্রাচ্যের মিত্রদের সাহায্যের প্রস্তাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিবিসির প্রতিবেদনে এ খবর প্রকাশ করা হয়েছে।

জেলেনস্কি বলেছেন, তিনি ইউক্রেনের বিশেষজ্ঞদের উপসাগরীয় অঞ্চলে পাঠানোর পরিকল্পনা করছেন, যাতে সেখানকার কিয়েভের মিত্র দেশগুলোকে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র থেকে রক্ষায় সাহায্য করা যায়।

জেলেনস্কি জানান, তিনি বুধবার (৪ মার্চ) সংযুক্ত আরব আমিরাত ও কাতার এবং আজ বৃহস্পতিবার জর্ডান ও বাহরাইনের সঙ্গে কথা বলেছেন।

ইউক্রেনীয় কর্মকর্তাদের জেলেনস্কি নির্দেশ দিয়েছেন, এমন পরিকল্পনা তৈরি করতে, যা মিত্র দেশগুলোকে সহায়তা করবে, তবে ইউক্রেনের নিজস্ব প্রতিরক্ষা দুর্বল করবে না।

বিজ্ঞাপন

এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি লিখেছেন, জীবন রক্ষা করতে এবং পরিস্থিতি স্থিতিশীল করতে ইউক্রেন সাহায্য করতে পারে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর