Thursday 05 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুবাইয়ে আটকে পড়া বিমানের ২৭ জন ক্রুকে ফিরিয়ে আনল ইউএস-বাংলা

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৬ ১৩:২৮ | আপডেট: ৫ মার্চ ২০২৬ ১৫:০৩

ঢাকা: মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির মধ্যে প্রবাসী বাংলাদেশিদের সাথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২৭ জন ফ্লাইট ক্রুকে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা।

বিমানের ফ্লাইট ক্রুরা ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাবস্থা শুরু থেকে গত ৫দিন সংযুক্ত আরব আমিরাতে আটকে ছিল। ফ্লাইট ক্রুরা একটি অনিশ্চিত পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছিল। সেই অনিশ্চিত পরিস্থিতি থেকে দেশের মাটিতে ফিরিয়ে এনেছে দেশের অন্যতম সেরা এয়ারলাইন্স ইউএস-বাংলা।

বৃহস্পতিবার (৫ মার্চ) ইউএস-বাংলা এয়ারলাইন্সের পক্ষে মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ক্রুদের পরিবার পরিজন চরম উৎকন্ঠায় সময় পার করছিল। ইউএস-বাংলা এয়ারলাইন্স সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ক্রুদের ফিরিয়ে এনে তাদের পরিবারের সদস্যদেরও চিন্তামুক্ত করতে পেরেছে।

বিজ্ঞাপন

একটি সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ববোধ থেকেই ইউএস-বাংলা এয়ারলাইন্স দুবাই এয়ারপোর্ট অথরিটির অনুমতি ক্রমে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার জন্য দু’টি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে। এরই মধ্যে আজ ৫ মার্চ একটি ফ্লাইট নিরাপদে ৩৭৮ জন যাত্রী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করেছে। অপর ফ্লাইটটি পরিকল্পনা অনুযায়ী শুক্রবার (৬ মার্চ) সকালে ঢাকায় অবতরন করবে। বিশেষ ফ্লাইটগুলো ৪৩৬ আসনের এয়ারবাস ৩৩০-৩০০ এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছে।

সারাবাংলা/ইউজে/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর