Wednesday 29 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় বাসের ধাক্কায় মোটসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২৬ ১৪:৩৮ | আপডেট: ৭ মার্চ ২০২৬ ১৬:৫৩

নওগাঁ: নওগাঁর মহাদেবপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটসাইকেল আরোহী তন্ময় হোসেন (২৩) নামে এক যুবক নিহত হয়েছে।

শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চৌমাশিয়া (নওহাটা) মোড়ের পূর্বপাশে ওহাব চাউল কলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তন্ময় হোসেন জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার মানিকপুর গ্রামের শাহাদাত হোসেন জোনাকির ছেলে।

নিহতের ভগ্নিপতি আব্দুর রশিদ জানান, স্ত্রীকে নিয়ে মহাদেবপুর উপজেলায় বাগাচারা (খোড়াতলি) মোড়ের একটি বাসায় ভাড়া থাকতেন তন্ময়। সেখানে বিদ্যুৎ মিস্ত্রি হিসাবে কাজ করতেন তন্ময় হোসেন। প্রতিদিনির মতো আজ সকালেও মোটরসাইকেল নিয়ে কাজে বের হলে নওগাঁ থেকে আসা বিআর পরিবহনের যাত্রীবাহী একটি বাস মোটসাইকেলটিকে ধাক্কা দিলে সে সড়কে পড়ে গিয়ে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়।

বিজ্ঞাপন

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।