Monday 09 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪ দেশের রাষ্ট্রদূতদের প্রত্যাহার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৬ ১৭:৪৫ | আপডেট: ৮ মার্চ ২০২৬ ১৯:৩৭

ঢাকা: চার দেশের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করেছে সরকার। অন্তর্বতী সরকারের আমলে নিয়োগ পাওয়া রাষ্ট্রদূতদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দফতরে বদলি করা হয়েছে।

রোববার (৮ মার্চ) এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

এর আগে শনিবার (৭ মার্চ) রাতে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম-কে প্রত্যাহার করে সদর দফতরে সংযুক্ত করা হয়।

চার দেশের রাষ্ট্রদূতরা হলেন- পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগকৃত বাংলাদেশের রাষ্ট্রদূতগণ ড. এম. মাহফুজুল হক, মো: ময়নুল ইসলাম, এনডিসি, এম মুশফিকুল ফজল (আনসারী) এবং ড. মো: নাজমুল ইসলাম।

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উক্ত রাষ্ট্রদূতগণ ও হাই কমিশনারকে অতিসত্বর সদর দফতর পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় যোগদানের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

এর আগে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলামকেও প্রত্যাহার করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দফতর ঢাকায় বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর