Monday 09 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অর্থ‌নৈ‌তিক সংস্কারও বিনিয়োগ বৃদ্ধি‌তে জোর: জুনা‌য়েদ সা‌কি

স্টাফ করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২৬ ১৪:৩৫ | আপডেট: ৯ মার্চ ২০২৬ ১৫:৪০

পরিকল্পনা প্রতিমন্ত্রী  মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি – পরিকল্পনা প্রতিমন্ত্রী  মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি -ছবি : সংগৃহীত

ঢাকা: দেশের বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার অর্থনৈতিক সংস্কার, বিনিয়োগ বৃদ্ধি এবং জনকল্যাণমূলক উদ্যোগকে অগ্রাধিকার দিচ্ছে। সরকারের পরিকল্পনায় দুর্নীতি রোধ, ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নয়ন, ব্যাংক ও পুঁজিবাজার সংস্কার এবং মানবসম্পদ উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

সোমবার (৯ মার্চ) রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘বেসরকারিখাতের দৃষ্টিতে অর্থনীতির বিদ্যমান অবস্থা ও ভবিষ্যৎ পর্যালোচনা’ শীর্ষক এক সেমিনারে অনলাই‌নে যুক্ত হ‌য়ে এসব কথা বলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী  মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি।

বিজ্ঞাপন

তি‌নি ব‌লেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনা এবং শহিদদের আত্মত্যাগের মধ্য দিয়ে যে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে, তা কাজে লাগিয়ে একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

তি‌নি জানান,বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, যুদ্ধ পরিস্থিতি এবং আন্তর্জাতিক বাজারে অস্থিরতার মধ্যেও দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে অর্থ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিভাগগুলো সমন্বিতভাবে কাজ করছে। বিশেষ করে বিনিয়োগ বাড়ানো এবং বিনিয়োগের বিপরীতে কার্যকর ফলাফল নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।

তি‌নি আরও ব‌লেন,অর্থনীতিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষ্যে অতীতে ঘটে যাওয়া দুর্নীতি ও সম্পদ লুটপাট বন্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। একইসঙ্গে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ সহজীকরণ এবং ‘ইজ অব ডুয়িং বিজনেস’ উন্নত করতে প্রশাসনিক প্রক্রিয়া সরল করার পরিকল্পনা রয়েছে।

এছাড়া ব্যাংক খাত ও পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম গ্রহণের কথাও ব‌লেন তি‌নি। সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় সহনীয় রাখতে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি শক্তিশালী করার ওপরও জোর দেন।

দীর্ঘমেয়াদে অর্থনীতির ভিত্তি শক্তিশালী করতে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষ করে প্রযুক্তিনির্ভর শিক্ষা, দক্ষ জনশক্তি তৈরি এবং শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে মানবসম্পদ উন্নয়নকে এগিয়ে নেওয়ার কথা বলেন তি‌নি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর