Wednesday 24 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার, মূল দলে জায়গা পাবেন?

স্পোর্টস ডেস্ক
১১ মার্চ ২০২৬ ১২:৪৯

তিন বছর ধরে ইনজুরির সঙ্গে লড়ছেন তিনি। ব্রাজিল জাতীয় দলে কবে ফিরবেন নেইমার, সেটাই এখন বড় এক প্রশ্ন। আসন্ন বিশ্বকাপের আগে একটি সুসংবাদ পেলেন এই তারকা ফুটবলার। বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচের জন্য ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে জায়গা করে নিয়েছেন নেইমার।

আগামী জুন-জুলাইয়ে হতে যাওয়া বিশ্বকাপ সামনে রেখে শেষ ধাপের প্রস্তুতিপর্বে আগামী ২৭ মার্চ ফ্রান্সের বিপক্ষে এবং ১ এপ্রিল ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। দুটি ম্যাচই হবে যুক্তরাষ্ট্রে।

এই দুই ম্যাচের জন্য নেইমারকে প্রাথমিক দলে রেখেছেন কোচ কার্লো আনচেলত্তি, ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমগুলো জানিয়েছে এমনটাই।

বিজ্ঞাপন

আগামী সোমবার ওই দুই ম্যাচের জন্য চূড়ান্ত দল ঘোষণা করবেন আনচেলত্তি। ২০২৩ সালের অক্টোবরে হাঁটুর গুরুতর চোটে পড়েছিলেন নেইমার। সেই থেকে বারবার চোটে পড়েছেন তিনি, জাতীয় দলে পারেননি আর ফিরতে।

আনচেলত্তি অবশ্য বারবার বলেছেন, পূর্ণ ফিটনেস না পেলে কোনো খেলোয়াড়কে দলে রাখবেন না তিনি। এখন নেইমারের সামনে তাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কোচের সামনে নিজের ফিটনেস প্রমাণ করার।

ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে মিরাসোলোর বিপক্ষে মঙ্গলবার মাঠে নামবে সান্তোস। ম্যাচটি দেখতে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন আনচেলত্তি ও তার কো-অর্ডিনেটর রদ্রিগো কায়েতানো। তবে এই ম্যাচে ইনজুরির কারণে মাঠে থাকছেন না নেইমার।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর