Wednesday 11 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদ্যুৎ ও গ্যাস সাশ্রয়ে ব্যাংকগুলোকে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৬ ২০:০১

ঢাকা: চলমান বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় সম্ভাব্য বিঘ্নের আশঙ্কায় দেশের ব্যাংকগুলোকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে আগাম সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১১ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ (বিআরপিডি-১) থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে ।দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে বিঘ্ন ও বিদ্যুৎ সংকটের ঝুঁকি মোকাবিলায় জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে বিভিন্ন সাশ্রয়ী পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে ব্যাংকগুলোকেও বিদ্যুৎ ও জ্বালানির দক্ষ ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী-

বিদ্যুৎ সাশ্রয়: অফিসে বৈদ্যুতিক বাতি, ফ্যান, এসি ও অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতির ব্যবহার সীমিত করতে হবে,দিনের আলো সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে,অপ্রয়োজনে লাইট ও এসি বন্ধ রাখতে হবে এবং এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখা যাবে না।

জ্বালানি সাশ্রয়: ব্যাংকের যানবাহনের জ্বালানি খরচ কমাতে ভ্রমণে মিতব্যয়িতা অবলম্বন করতে হবে,সম্ভব হলে গণপরিবহন ব্যবহার ও কার-পুলিং ব্যবস্থা চালু করতে হবে এবং অপ্রয়োজনীয় যাতায়াত সীমিত করতে হবে।

ব্যবসায়িক কার্যক্রম: ব্যাংক ভবনের আলোকসজ্জা ও প্রচারণামূলক বৈদ্যুতিক ডিসপ্লে বোর্ড ব্যবহারে নির্ধারিত সময়সূচি মানতে হবে,অতিরিক্ত আলোকসজ্জা পরিহার করতে হবে এবংজেনারেটরে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী পদক্ষেপ নিতে হবে।

এছাড়া ৭ সেপ্টেম্বর ২০২২ তারিখে জারি করা বিদ্যুৎ ও জ্বালানির দক্ষ ব্যবহার সংক্রান্ত নির্দেশনাও পুনরায় অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর