Friday 13 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৬ ১৫:৪৭

হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে দেখতে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঢাকা: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজের পর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার সার্বিক খোঁজখবর নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি কিছুক্ষণ তার শয্যাপাশে অবস্থান করেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত সিঙ্গাপুরে পাঠানোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এ সময় হাসপাতালে উপস্থিত ছিলেন মির্জা আব্বাসের সহধর্মিনী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসসহ কর্তব্যরত চিকিৎসকরা।

বিজ্ঞাপন

এদিকে শুক্রবার সকালে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, উন্নত চিকিৎসার জন্য আজ সন্ধ্যা ৬টায় বিশেষ বিমান অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুরের উদ্দেশে নেওয়া হবে। সেখানে তাকে সিঙ্গাপুর জাতীয় বিশ্ববিদ্যালয় হাসপাতালের স্নায়ুবিজ্ঞান বিভাগে ভর্তি করানো হবে।

গত বুধবার (১১ মার্চ) রাতে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে রাজধানীর বসুন্ধরা এলাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

পাকিস্তানের ভালো শুরু
১৩ মার্চ ২০২৬ ১৫:১৬

আরো

সম্পর্কিত খবর