Monday 18 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নিতে বিকেল ৩টায় আসছে এয়ার অ্যাম্বুলেন্স

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৬ ১১:২৬ | আপডেট: ১৩ মার্চ ২০২৬ ১৬:০৩

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। তাকে নিতে শুক্রবার (১৩ মার্চ) বিকেল ৩টার দিকে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে একটি এয়ার অ্যাম্বুলেন্সের।

বর্তমানে তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দলীয় সূত্র জানায়, বিকেল ৩টার দিকে একটি এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় অবতরণ করার কথা রয়েছে। এরপর প্রয়োজনীয় চিকিৎসা প্রস্তুতি সম্পন্ন করে সন্ধ্যা ৬টার দিকে তাকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরে নেওয়া হবে।

বিজ্ঞাপন

উন্নত চিকিৎসার জন্যই চিকিৎসকদের পরামর্শে তাকে দ্রুত সিঙ্গাপুর পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মির্জা আব্বাসের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন তার পরিবার, দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা মির্জা আব্বাসের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর