Saturday 14 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিঘলিয়ায় বোমা বিস্ফোরণে যুবক আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২৬ ১৫:৪৯

দিঘলিয়া উপজেলা, খুলনা। ছবি: সংগৃহীত

খুলনা: খুলনার দিঘলিয়া উপজেলায় পরিত্যক্ত একটি ব্যাগে রাখা বোমা বিস্ফোরণে সাইফুল ইসলাম (২১) নামে এক যুবক আহত হয়েছেন।

শনিবার (১৪ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার সেনহাটি বালিকা বিদ্যালয়ের পশ্চিমপাশে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, সেনহাটি বালিকা বিদ্যালয়সংলগ্ন বাড়ির মৃত মঞ্জুরুল ইসলামের স্ত্রী সালমা ইসলাম স্টোররুমের পাশে একটি পরিত্যক্ত ব্যাগে বৈদ্যুতিক তারের মতো কিছু দেখতে পেয়ে আতঙ্কিত হন। পরে তিনি সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী মিন্টুকে ফোন করে বিষয়টি জানান। মিন্টু ঘটনাস্থলে এসে বাড়ির মালিকের ছেলে সাইফুল ইসলামকে সঙ্গে নিয়ে বাঁশের কঞ্চি দিয়ে ব্যাগটি টান দিলে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে সাইফুল ইসলাম সামান্য আহত হন। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

দিঘলিয়া থানার তদন্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার বিশ্বাস বলেন, ব্যাগের ভেতরে কী ছিল সে বিষয়ে পুরোপুরি নিশ্চিত হতে র‍্যাবের বোমা নিষ্ক্রিয়করণ দলের কাছে খবর দেওয়া হয়েছে। দলটি ঘটনাস্থলে এলে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর