Sunday 15 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোমবার দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৬ ১১:৩০

প্রধানমন্ত্রী তারেক রহমান।ফাইল ছবি

ঢাকা: দিনাজপুর সফরে সোমবার (১৬ মার্চ) যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরকালে তিনি দেশব্যাপী খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করবেন এবং নিজ পরিবারের সদস্যদের কবর জিয়ারত করবেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, তিনি দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় উপস্থিত হয়ে এই উন্নয়ন প্রকল্পের শুভ সূচনা করবেন। একই অনুষ্ঠান থেকে তিনি ভার্চুয়ালি দেশের আরও ৫৩টি জেলার খাল খনন কর্মসূচিরও একযোগে উদ্বোধন করবেন।

উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে যাওয়ার পরিকল্পনা রয়েছে। সেখানে তিনি তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা মরহুমা খুরশীদ জাহান হকসহ (চকলেট) অন্যান্য নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর