Sunday 15 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইসিসির চেয়ে বড় কেউ নয়—বাংলাদেশ, পাকিস্তান প্রসঙ্গে জয় শাহ

স্পোর্টস ডেস্ক
১৫ মার্চ ২০২৬ ১১:৫২

এবারের টি-২০ বিশ্বকাপ শুরু আগে কয়েক সপ্তাহ ধরে চলেছে নাটক। ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে বাংলাদেশ ও পাকিস্তান শেষ পর্যন্ত টুর্নামেন্টে অংশ নেবে কিনা, সে নিয়েই ছিল ধোঁয়াশা। শেষ পর্যন্ত পাকিস্তান বিশ্বকাপে এলেও বয়কট করেছে বাংলাদেশ। এমন জটিলতার পর আইসিসি প্রেসিডেন্ট জয় শাহ বলছেন, আইসিসির চেয়ে কোন দলই বড় নয়।

নিরাপত্তা ইস্যুতে ভারতে খেলতে রাজি হয়নি বাংলাদেশ। বাংলাদেশকে সমর্থন করে টুর্নামেন্ট থেকে সরে যেতে চেয়েছিল পাকিস্তানও। এশিয়ার বড় দুই সদস্যের এমন সিদ্ধান্তহীনতায় বেশ বিপাকে পড়েছিল আইসিসি। বেশ কয়েক দফা বৈঠকের পরেও বাংলাদেশকে মাঠে ফেরাতে পারেননি তারা। এতে টুর্নামেন্ট নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা, বড় অংকের ক্ষতির মুখেও পড়েছে আইসিসি।

বিজ্ঞাপন

মুম্বাইয়ে অনুষ্ঠিত ‘ইন্ডিয়া বিজনেস লিডার অ্যাওয়ার্ডস ২০২৬’ অনুষ্ঠানে ক্রিকেটে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু স্পোর্টস’ পুরস্কার পান জয় শাহ। সেখানেই তিনি সাম্প্রতিক বিশ্বকাপ আয়োজনের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ এবং সাফল্যের বিষয়গুলো তুলে ধরেন।

জয় শাহ বলেন, ‘আইসিসির জন্য এবারের বিশ্বকাপটি গুরুত্বপূর্ণ ছিল। কারণ টুর্নামেন্ট শুরুর আগে অনেক মানুষ আলোচনা করছিলেন এই এই দল খেলবে কি না, টুর্নামেন্টটি কীভাবে আয়োজিত হবে।’

আইসিসির অবস্থান স্পষ্ট করে তিনি আরও বলেন, ‘আইসিসি চেয়ারম্যান হিসেবে আমি বলতে পারি যে, কোনো দলই সংস্থার চেয়ে বড় নয়, কোনো একটি একক দল সংস্থা তৈরি করে না। সংস্থা হলো সকল দলের একটি সমন্বয়।’

টুর্নামেন্টের সাফল্যের প্রসঙ্গ তুলে জয় শাহ জানান, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ দর্শকসংখ্যার দিক থেকে নতুন রেকর্ড গড়েছে। তার তথ্য অনুযায়ী, একসময় একযোগে সর্বোচ্চ ৭২ লাখ দর্শক ম্যাচ দেখেছেন, যা আইসিসি টুর্নামেন্টের ইতিহাসে অন্যতম বড় সংখ্যা।

বিজ্ঞাপন

সংসদের মুলতবি অধিবেশন শুরু
১৫ মার্চ ২০২৬ ১১:৩৩

আরো

সম্পর্কিত খবর