Sunday 15 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৯২৯ মামলা

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২৬ ১৪:১৬

ঢাকা: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৯২৯টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

রোববার (১৫ মার্চ) দুপুরে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, শনিবার (১৪ মার্চ) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৫টি বাস, ১টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ২টি সিএনজি ও ২০টি মোটরসাইকেলসহ মোট ৭১টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৬টি ট্রাক, ৫টি সিএনজি ও ৪৬টি মোটরসাইকেলসহ মোট ৭৬টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১১টি বাস, ১টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ৩২টি সিএনজি ও ৫৯টি মোটরসাইকেলসহ মোট ১২৬টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২২টি বাস, ১৮টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ১৮টি মোটরসাইকেলসহ মোট ১০১টি মামলা হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১১টি বাস, ৬টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ৫টি সিএনজি ও ১৯টি মোটরসাইকেলসহ মোট ৫৫টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৪টি বাস, ২টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ৭টি সিএনজি ও ৪২টি মোটরসাইকেলসহ মোট ৭২টি মামলা হয়েছে।
ট্রাফিক-উত্তরা বিভাগে ২২টি বাস, ১০টি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ২২ সিএনজি ও ৫৮টি মোটরসাইকেলসহ মোট ১৭১টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ২৯টি বাস, ৯টি ট্রাক, ২১টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি ও ৯২টি মোটরসাইকেলসহ মোট ২৫৭টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৩৮টি গাড়ি ডাম্পিং ও ২৩৫টি গাড়ি রেকার করা হয়েছে।

সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর