গ্রুপ পর্বের লড়াই শেষে দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হয়েছিল ১৬ ক্লাব। ১৬ দলের লড়াই শেষ হলো গত রাতে। জমজমাট এক দ্বিতীয় রাউন্ড শেষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ৮ ক্লাব। শেষ ৮ এ কোন ক্লাব কার মুখোমুখি হবে?
প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে গত আসরের চ্যাম্পিয়ন পিএসজি ও ইংলিশ ক্লাব লিভারপুল। হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি টুর্নামেন্টের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ ও জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ।
অল স্প্যানিশ কোয়ার্টার ফাইনালে লড়বে বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ। পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনের বিপক্ষে লড়বে ইংলিশ ক্লাব আর্সেনাল।
কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগ হবে ৭ ও ৮ এপ্রিল এবং ফিরতি লেগ মাঠে গড়াবে ১৪ ও ১৫ এপ্রিল।