Thursday 19 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের ছুটিতেও ব্যস্ত সময় পার করছেন ইসি কর্মকর্তারা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৬ ১৯:১৩

ঢাকা: আসন্ন বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপ-নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ঈদের ছুটিতেও নিরলস কাজ করে যাচ্ছেন নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা।

বৃহস্পতিবার (১৯ মার্চ) নির্বাচন কমিশন ভবনে ছিল কর্মকর্তাদের কর্মব্যস্তময় দিন ।

ইসির নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন জানান, আগামী ৯ এপ্রিল এই দুই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বর্তমানে নির্বাচনি প্রচারণা চলছে। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখতে আমরা ঈদের ছুটিতেও অফিস করছি। মূলত তফসিল ঘোষণার পর থেকেই ভোটের প্রস্তুতির স্বার্থে সব সাপ্তাহিক ও সরকারি ছুটি বাতিল করে একটি অফিস আদেশ জারি করা হয়েছিল।

বিজ্ঞাপন

জানা গেছে, শেরপুর-৩ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. মাসুদুর রহমান, স্বতন্ত্র থেকে মো. আমিনুল ইসলাম, বিএনপির মো. মাহমুদুল হক রুবেল ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) মো. মিজানুর রহমান।

গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এই আসনের একজন বৈধ প্রার্থী মৃত্যুবরণ করায় ভোট স্থগিত করে ইসি। পরবর্তীতে নতুন তফসিল দিয়ে নির্বাচন করছে সংস্থাটি।

আবার বগুড়া-৬ আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. আবিদুর রহমান, বিএনপির মো. রেজাউল করিম বাদশা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মো. আল আলিম তালুকদার।

এই আসনে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করে জয়ী হন। কিন্তু সংসদে একই সঙ্গে দুটো আসনের সদস্য থাকার আইন না থাকায় ঢাকা-১৭ আসনটি ধরে রেখে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন তিনি। পরবর্তী আসনটি শূন্য ঘোষণা করে নতুন করে তফসিল দেয় কমিশন।

আগামী ৯ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ দুই আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/এনএল/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর