Friday 20 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে মধ্যরাতে ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মার্চ ২০২৬ ১৪:২৫

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মধ্য রাতে টর্চ লাইট জ্বালিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ইটের আঘাতে উভয় গ্রুপের ১০ জন আহত হয়।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রামবাসী সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোপীনাথপুর গ্রামে দীর্ঘদিন ধরে ইসমাইল মুন্সির সাথে চুন্নুমিয়া বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার রাত ৯টার দিকে চুন্নু মিয়ার ছেলে ইব্রাহিমের সঙ্গে ও ইসমাইল মুন্সির ছেলে ফুহাদের সঙ্গে চা খাওয়া নিয়ে ঝগড়া হয়। এ ঘটনার সূত্র ধরে দুই দল গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী মুখোমুখি সংঘর্ষে ২ পক্ষের ১০ জন লোক আহত হয়। পরে ছোট হামেরদী ও গোপনাথপুর গ্রামের মাতুব্বরদের সহায়তায় সংঘর্ষ বন্ধ হয়। তবে গ্রামবাসী পুলিশকে ফোন দিলেও পুলিশ ঘটনাস্থলে যায় নাই।

বিজ্ঞাপন

এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ‘সংঘর্ষের খবর আমার জানা নেই বা কেউ আমাদেরকে জানায়নি। ঘটনা সম্পর্কে আমি কিছুই জানিনা।’

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

ঈদে জোভান-সাদিয়ার কলেজ ডে’জ
২০ মার্চ ২০২৬ ১৪:১৬

আরো

সম্পর্কিত খবর