Tuesday 24 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৬ ২১:১৫ | আপডেট: ২৪ মার্চ ২০২৬ ২২:২৩

– কোলাজ। ছবি : সংগৃহীত

ঢাকা: জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী যোদ্ধাদের দায়মুক্তি দেওয়ার লক্ষ্যে প্রণীত অধ্যাদেশ বর্তমান সরকার গ্রহণ করবে- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর এমন বক্তব্যের পর বিএনপি সরকারকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

আসিফ নজরুল তার পোস্টে উল্লেখ করেন যে, ‘আজ স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে, জুলাই যোদ্ধাদের দায়মুক্তি দেওয়ার অধ্যাদেশ গ্রহণ করবে সরকার। ধন্যবাদ বিএনপি সরকারকে।’

রাজনৈতিক ও প্রশাসনিক এই গুরুত্বপূর্ণ পরিবর্তনের আবহে আসিফ নজরুলের এই ধন্যবাদ জ্ঞাপন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার সকালে জাতীয় সংসদে বিশেষ কমিটির বৈঠকে যোগ দেওয়ার আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানান যে, জনপ্রত্যাশা ও জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করেই সরকার কাজ করছে। আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন এবং অংশগ্রহণ করেছেন, তাদের ইনডেমনিটি বা দায়মুক্তি দেওয়ার বিষয়টি সরকার ইতিবাচকভাবে গ্রহণ করবে। এ ছাড়াও বিগত সরকারের আমলে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের বিষয়ে যেসব অধ্যাদেশ জারি হয়েছিল, সেগুলোও গ্রহণ করা হবে বলে তিনি জানান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর