Friday 15 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা মেট্রোপলিটনের ৪ থানার ওসি বদলি

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ মার্চ ২০২৬ ২২:২২ | আপডেট: ২৪ মার্চ ২০২৬ ২৩:৩৭

ঢাকা মেট্রপলিটন পুলিশের লোগো। ছবি : সংগৃহীত

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চারটি থানায় অফিসার ইনচার্জ (ওসি) কর্মকর্তাদের রদবদল করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) ডিএমপি সদর দফতরে থেকে পাঠানো এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, ডিএমপির উত্তরা পশ্চিম থানার ওসি কাজী মো. রফিক আহমেদকে গোয়েন্দা বিভাগে, বনানী থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুরকে উত্তরা পশ্চিম থানায়, ডিএমপি লাইনওয়ারের ওসি মুহাম্মদ ফরিদুল ইসলামকে বনানী থানায় এবং লাইনওয়ারের কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলামকে ভাটারা থানায় বদলি করা হয়েছে।