Saturday 26 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জমি নিয়ে বিরোধের জেরে ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ মার্চ ২০২৬ ১২:৩৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে বড় ভাইয়ের ছোড়া গুলিতে ছোট ভাই নিহত হয়েছে। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে বোয়ালমারী উপজেলার চতুল এলাকায় ফায়ার সার্ভিস কার্যালয়ের পেছনে রেলগেটে এ ঘটনা ঘটে।

জমি-জমার বিরোধের জেরে বড় ভাই ডা. গোলাম কবির তার বন্দুক দিয়ে ছোট ভাই মিন্টুকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুরুতর অবস্থায় মিন্টুকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক গোলাম কবীরকে আটক করে গণ ধোলাই দেয়। পরে তাকে হেফাজতে নেয় বোয়ালমারী থানা পুলিশ।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে জমি-সংক্রান্ত বিরোধ চলছিল। সকালে ডা. গোলাম কবির ছোট ভাই মিন্টুকে চতুল ফায়ার সার্ভিসের পিছনে রেলগেট এলাকায় গাছ বিক্রিকে কেন্দ্র করে বাকবিতন্ডার এক পর্যায়ে গুলি ছোড়েন তিনি।

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, গোলাম কবিরকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, ডা. গোলাম কবির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে (বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালি) সংসদ সদস্য প্রার্থী ছিলেন।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর