Thursday 26 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ মার্চ ২০২৬ ১৪:৫৬

ঢাকা: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টায় তিনি সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট উভয় বিভাগের বিচারপতিদের সঙ্গে নিয়ে স্মৃতিসৌধের বেদিতে এই শ্রদ্ধা নিবেদন করেন।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান বিচারপতি ও বিচারপতিবৃন্দ পুষ্পস্তবক অর্পণ শেষে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহিদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন।

বিজ্ঞাপন

মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহর থেকেই স্মৃতিসৌধ প্রাঙ্গণে রাষ্ট্রীয় ও সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর যে ধারা শুরু হয়, বিচার বিভাগের পক্ষ থেকে প্রধান বিচারপতির এই অংশগ্রহণ ছিল তারই অংশ। বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর তারা শহিদদের আত্মার শান্তি ও দেশের সমৃদ্ধি কামনা করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর