Wednesday 30 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিজয়ের দিনে চট্টগ্রামে বীর শহিদদের শ্রদ্ধায় স্মরণ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ ডিসেম্বর ২০২৫ ১০:৪১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: মহান মুক্তিযুদ্ধে বিজয়ের দিনে বীর শহিদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছে চট্টগ্রামের আপামর জনতা।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই নগরীর উত্তর কাট্টলীতে অস্থায়ী স্মৃতিসৌধে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা। এরপর পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদর্শন করে। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রথমে। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার জিয়াউদ্দীন এবং চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হুমায়ন কবির এবং চট্টগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

বিজ্ঞাপন

চমেক মেয়র ডা. শাহাদাত হোসেন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। ছবি: সারাবাংলা

চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দফতর, শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।

শ্রদ্ধা নিবেদনের সিটি মেয়র শাহাদাত হোসেন সাংবাদিকদের বলেন, ‘১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণার মধ্যে দিয়ে এই চট্টগ্রাম থেকে, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার মধ্যে দিয়ে একটি রক্তক্ষয়ী যুদ্ধ, লাখো শহিদের রক্তের বিনিময়ে আজকের এই দিনে আমরা ১৯৭১ সালে স্বাধীন হয়েছি।’

বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘বিজয়ের এই দিনে স্মরণ করছি লাখো শহিদদের যাদের জীবনের বিনিময়ে, মা-বোনের ইজ্জতের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে, আমরা একটা লাল-সবুজের পতাকা পেয়েছি। ৫৫ হাজার ১২৬ বর্গমাইল অধ্যুষিত একটি বাংলাদেশ পেয়েছি।’

ছবি: সারাবাংলা

মেয়র আরও বলেন, ‘আমাদের মানুষের মৌলিক অধিকার ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় এখনো কাজ করে যেতে হচ্ছে। আমাদের স্বাধীনতাকে ধরে রাখতে হলে ঐক্যবদ্ধভাবে সবাইকে মিলে একসাথে কাজ করতে হবে।’

অস্থায়ী স্মৃতিসৌধের পাশাপাশি চট্টগ্রামের কেন্দ্রীয় শহিদ মিনারেও ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল ৮টায় চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনীরর আয়োজন করা হয়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশন ও জেলা প্রশাসন বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করেছে।

বিজ্ঞাপন

টিসিবি'র কার্ড: কারা ও কীভাবে পাবেন
৩০ সেপ্টেম্বর ২০২৬ ১২:০৩

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০১
৩০ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৯

আরো

সম্পর্কিত খবর