Monday 23 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আগামী জুনে বেলজিয়াম সফরে যাবেন তারেক রহমান: ইইউ রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২৬ ১৭:৫০ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৬ ১৭:৫২

– ছবি : সংগৃহীত

ঢাকা: গ্লোবাল গেটওয়ে ফোরাম-এর তৃতীয় আসরে অংশ নি‌তে বাংলাদে‌শের প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী বছরের জুনে বেলজিয়ামের ব্রাসেলস সফরের তথ্য দিয়েছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউ‌নিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।

সোমবার (২৩ ন‌ভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ডিক্যাব টকে এ তথ্য জানান তি‌নি।

মাইকেল মিলার বলেন, আগামী জুনে বাংলাদেশের প্রধানমন্ত্রী ব্রাসেলস যাবেন।  যাওয়ার বিষয়‌টি তিনি নি‌শ্চিত করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জা‌নিয়েছেন, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমা‌নকে গ্লোবাল গেটওয়ে ফোরামের তৃতীয় আসরে অংশ নি‌তে আমন্ত্রণ জা‌নিয়েছেন।

বিজ্ঞাপন

আগামী ৭-৮ জুন সরকারপ্রধান ব্রাসেলস সফ‌র করার প‌রিকল্পনা করছেন। সব‌কিছু ঠিক থাকলে প্রধানমন্ত্রী জুনে ব্রাসেলস সফরের সম্ভবনা রয়েছে এবং তি‌নি গ্লোবাল গেটওয়ে ফোরামে বক্তব্য দেবেন।

ডিক্যাব সভাপতি একেএম মঈনুদ্দিনের সভাপতিত্বে ডিক্যাব টকে বক্তব্য দেন সাধারণ সম্পাদক ইমরুল কায়েস।