Sunday 29 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোংলায় সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহতের রুহের মাগফেরাত কামনায় দোয়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৬ ০৮:২৭

বাগেরহাট: নৌবাহিনীর বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে মর্মান্তিকভাবে নিহত মোংলা পোর্ট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আ. রাজ্জাকসহ ১৪ জন নিহতদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ মার্চ) বিকেলে পৌর শহরের মুসলিম পাড়া জামে মসজিদে অনুষ্ঠিত এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করে ওয়ার্ড বিএনপি।

পৌর ৮ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলী।

বিশেষ অতিথি ছিলেন- পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক গোলাম নুর জনি, সাবেক যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, পৌর ৮ নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আল মামুন মিঠু ও বিএনপি নেতা মো. জসিম উদ্দিন এবং আ. সালাম ব্যাপারী।

বিজ্ঞাপন

দোয়া অনুষ্ঠানে মো. জুলফিকার আলী বলেন, নিহত বিএনপি নেতা আ. রাজ্জাক পরিবারের সবাই এরই মধ্যে নৌবাহিনীর পক্ষ থেকে ১ লাখ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া সড়ক ও জনপথ অধিদফতর থেকে প্রত্যেক পরিবারকে ৫ লাখ টাকা করে সহায়তা প্রদানের প্রক্রিয়া চলছে। তারা নিহত পরিবারের কাছ থেকে সহায়তার ফরম পূরণ করিয়ে নিয়েছে। শীঘ্রই নিহত পরিবার এ সহায়তাও পেয়ে যাবেন। এছাড়া মোংলার বিএনপি পরিবার সার্বক্ষণিক আ. রাজ্জাক পরিবারের পাশে থাকবে।

উল্লেখ্য, গত ১২ মার্চ মোংলা-খুলনা মহাসড়কের গুনাই ব্রিজ সংলগ্ন এলাকায় নৌবাহিনীর বাস ও মাইক্রোবাসের সংঘর্ষ নিহত হন মোংলার বিএনপি নেতা আ. রাজ্জাকসহ তার পরিবারের ৯ জন। এছাড়াও মারা যান তার ছেলে এবং নববধুসহ সেই পরিবারের ৪ জন এবং মাইক্রোবাস চালক।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর