Monday 30 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ‍্য দিলে ১ লাখ টাকা পুরস্কার

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২৬ ১৩:৫৩

ঢাকা: জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারীদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহায়তাকারীকে সর্বোচ্চ এক লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।

সোমবার (৩০ মার্চ) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এই সিদ্ধান্ত গ্রহণ করে যা পরবর্তীতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দেশবাসীকে জানানো হয়েছে। মূলত দেশের জ্বালানি খাতের অস্থিরতা নিরসন এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে, গত ২৭ মার্চ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছিল যে সারা দেশে জ্বালানি তেলের সরবরাহ তদারকিতে প্রতিটি জেলায় বিশেষ ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে এবং তখনই অবৈধ মজুতদারদের বিরুদ্ধে তথ্য দিলে পুরস্কার প্রদানের বিষয়টি প্রক্রিয়াধীন ছিল। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন পেট্রোল পাম্পে কৃত্রিম সংকট তৈরি করে ‘তেল নেই’ লিখে ব্যানার ঝুলিয়ে রাখার অভিযোগ ওঠে।

বিজ্ঞাপন

তবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব পাম্পের পাশাপাশি এমনকি বিভিন্ন আবাসিক বাসা-বাড়িতেও হাজার হাজার লিটার অবৈধভাবে মজুত করা জ্বালানি তেলের সন্ধান মিলেছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে গত রবিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পেট্রোল পাম্পগুলো নিয়মিত তদারকির জন্য ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। এখন থেকে এই কর্মকর্তারা পাম্পগুলোর কর্মপরিধি ও মজুত পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারি করবেন যাতে সাধারণ মানুষ হয়রানির শিকার না হয় এবং তেলের কালোবাজারি পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

আরো