Friday 22 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাইব্যুনাল চেয়ারম্যানের ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৬ ১১:০৫ | আপডেট: ১ এপ্রিল ২০২৬ ১৩:৩৬

মো. গোলাম মর্তূজা মজুমদার।

ঢাকা: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের ব্যক্তিগত ফেসবুক আইডি ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট পুনরুদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত হ্যাকারকে এখনো গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর জোহা। তিনি জানান, মঙ্গলবার (৩১ মার্চ) রাতে আনুষ্ঠানিকভাবে অ্যাকাউন্ট দুটি পুনরায় নিয়ন্ত্রণে আনা হয়। হ্যাকারকে শনাক্ত করা গেলেও তাকে এখনো আটক করা সম্ভব হয়নি।

এর আগে, গত ২৪ মার্চ রাজধানীর শাহবাগ থানায় এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডিতে উল্লেখ করা হয়, ১৮ মার্চ অজ্ঞাত ব্যক্তি বা গোষ্ঠী বিচারপতির ব্যবহৃত মোবাইল ফোনে থাকা ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে। এ কারণে এসব অ্যাকাউন্ট ব্যবহার করে অপকর্ম ঘটার আশঙ্কা প্রকাশ করা হয়েছিল।

বিজ্ঞাপন
সারাবাংলা/টিএম/ইআ