Wednesday 01 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে স্টিল মিল কারখানায় বয়লার বিস্ফোরণে ৮ শ্রমিক দগ্ধ

স্টাফ করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৬ ১৩:৩১ | আপডেট: ১ এপ্রিল ২০২৬ ১৫:০১

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ফাইল ছবি

ঢাকা: রাজধানীর শ্যামপুরে একটি স্টিল মিলে বয়লার বিস্ফোরণে ৮ শ্রমিক দগ্ধ হয়েছেন। এদের মধ্যে দুজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সকাল ৯টার দিকে শ্যামপুর ঢাকা মেস আরআরএম স্টিল মিলে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, মো. হিরা (৩৫) মানিক মিয়া (৪৫), খলিলুর রহমান (৫৬), রজব আলী (২৯), মতিউর রহমান (২২), এরশাদ মিয়া (৪৫), লিটন (৩২) ও ইউসুফ (৪০)।

দগ্ধরা জানান, তারা সবাই আরআরএম স্টিল মিলের শ্রমিক। সকালে তারা কারখানার ব্রয়লারে লোহা গালানোর কাজ করছিলেন। তখন ভালো লোহার সাথে কোন খারাপ লোহা ব্রয়লারে দেয়ার কারণে সেখানে বিস্ফোরণ হয়ে তরল লোহা ছিটকে তাদের শরীরে পড়ে। এতে তারা ৮ শ্রমিক দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

বিজ্ঞাপন

বার্ন ইনস্টিটিউটে জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মানিকের শরীরের ৪০ ও হিরার ১৭ শতাংশ পুড়ে গেছে। বাকিদের ৪ থেকে ১১ শতাংশ পুড়ে গেছে। মানিককে ভর্তি আর হিরাকে পর্যবেক্ষণে রেখে বাকিদের চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।