ঢাকা: বর্তমানে রিজার্ভ ভালো অবস্থানে থাকলেও মূল্যস্ফীতি সন্তোষজনক নয়। এর সঙ্গে কর্মসংস্থান সংকট রয়েছে। মধ্যপ্রাচ্য অস্থিরতায় দেশের অর্থনীতিতে নতুন সংকট তৈরি হয়েছে।
বুধবার (১ এপ্রিল) মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বাংলাদেশের অর্থনীতিতে সৃষ্ট ও সম্ভাব্য বিরূপ পরিস্থিতি মোকাবিলায় করণীয় জানতে ইলেকট্রনিক মিডিয়ায় বিজনেস এডিটরদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।
দেশের অর্থনীতি স্থিতিশীল রাখতে সবার সহযোগিতা চেয়ে তিনি বলেন, রির্জাভ ছাড়া অর্থনীতির সব সূচকই নিন্মমুখী রয়েছে। রাজনৈতিক প্রভাবের কারণে সুশাসন নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে এ ধরনের প্রভাব আর পড়তে দেওয়া হবে না।
গভর্নর বলেন, রাজস্ব আদায় বাড়াতে ক্যাশলেস লেনদেন বাড়াতে গুরুত্ব দেয়া হচ্ছে। সেক্ষেত্রে বাংলা কিউ আর ব্যবহারে জোর। এ ব্যাপারে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। সুনির্দিষ্টভাবে প্রত্যেক বিভাগের কাজের নিয়মিত ফলোআপ করা শুরু করেছি। স্ট্যান্ডার্ড মেনে চলছি, এতে দুর্নীতি কমবে।