Tuesday 07 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুপুরের মধ্যে ৬ অঞ্চলে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৬ ১০:১৯ | আপডেট: ৭ এপ্রিল ২০২৬ ১১:৫৩

প্রতীকী ছবি।

ঢাকা: দেশের ছয়টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা পূর্বাভাসে বলা হয়, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বিজ্ঞাপন

আবহাওয়ার এমন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে অধিদফতর। উত্তর-পশ্চিম দিক থেকে আসা এই মৌসুমি ঝড়ের প্রভাবে নদী এলাকায় নৌযান চলাচলে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। তবে দেশের অন্যান্য অঞ্চলের আবহাওয়ার বড় কোনো পরিবর্তনের কথা এই বার্তায় উল্লেখ করা হয়নি।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর