Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

আমার এলাকার হাসপাতাল নিজেই রোগীর মতো: রুমিন ফারহানা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৬ ১৫:০৪

স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা – ছবি : সংগৃহীত

ঢাকা: স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা বলেছেন, আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নয়টি ইউনিয়নের প্রায় সাড়ে তিন লক্ষ মানুষের জন্য একটি হাসপাতাল আছে যেটি মাত্র ৫০ শয্যা বিশিষ্ট, এই হাসপাতালটা নিজেই একটা রোগীর মতো। বৃ

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদে তিনি এ কথা বলেন। এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ চলছিল।

রুমিন ফারহানা বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক, কর্মচারী, চাহিদা মাফিক ঔষধ, আধুনিক যন্ত্রপাতি সবকিছুর সংকট বিদ্যমান। আমাদের হাসপাতালে ১০ কোটি টাকা ব্যয়ে একটি ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল। ৫ আগস্টের পর ঠিকাদার পালিয়ে গেছে। এখন পুরাতন দোতলা ভবনে কাজ চালানো হচ্ছে। আমাদের এই হাসপাতালে ৬৪টি পদ শূন্য রয়েছে।

বিজ্ঞাপন

এই বক্তব্যের জন্য তাকে এক মিনিট সময় দেওয়া হয়েছিল। ৭১ বিধিতে নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানের সিদ্ধান্ত প্রস্তাবে সংশোধনী প্রস্তাব দেওয়ার কারণে ১০জন সদস্য এক মিনিট করে বক্তব্য দেওয়ার সুযোগ পান।

সারাবাংলা/এমএমএইচ/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর