Monday 09 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৮১ সদস্য গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ নভেম্বর ২০২৬ ১৩:২৭

প্রতীকী ছবি।

কুমিল্লা: কুমিল্লায় জেলা পুলিশের তিন দিনের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৮১ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। জেলার ১৮টি থানা ও জেলা গোয়েন্দা শাখার সমন্বয়ে পরিচালিত এ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

সোমবার (৯ নভেম্বর) সকালে কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার মো. লূৎফর রহমান প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। সব মিলিয়ে জেলার ১৮টি থানা ও জেলা গোয়েন্দা শাখার অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের মোট ৮১ সদস্য গ্রেফতার হয়েছেন বলে জানান তিনি।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা, নিষিদ্ধ সংগঠনের মিছিলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং সংগঠনটির সদস্যদের নিষিদ্ধ কার্যক্রমে অংশগ্রহণ ঠেকাতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। জেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

পুলিশের তথ্যমতে, তিন দিনের অভিযানে কোতোয়ালি মডেল থানায় ১১ জন, সদর দক্ষিণ মডেল থানায় ৪ জন, চৌদ্দগ্রাম থানায় ১০ জন, চান্দিনা থানায় ৭ জন, বুড়িচং থানায় ৩ জন, ব্রাহ্মণপাড়া থানায় ৫ জন, বরুড়া থানায় ১০ জন, লাকসাম থানায় ৪ জন, মনোহরগঞ্জ থানায় ২ জন, নাঙ্গলকোট থানায় ৪ জন, দাউদকান্দি মডেল থানায় ২ জন, তিতাস থানায় ১ জন, হোমনা থানায় ৩ জন, মেঘনা থানায় ২ জন, দেবিদ্বার থানায় ২ জন, মুরাদনগর থানায় ১ জন, বাঙ্গরাবাজার থানায় ৪ জন, লালমাই থানায় ৪ জন এবং জেলা গোয়েন্দা শাখার অভিযানে ২ জনকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর