Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন ৩ কর্মকর্তা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২৬ ১৩:১১

ঢাকা: জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারের গুরুত্বপূর্ণ তিনটি দফতরে সচিব পদমর্যাদায় তিনজন কর্মকর্তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। এনজিও বিষয়ক ব্যুরো, ভূমি আপিল বোর্ড এবং ওয়াকফ প্রশাসকের কার্যালয়ে এই নিয়োগ কার্যকর করা হয়েছে।

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে ড. মোহাম্মদ জকরিয়াকে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এছাড়া, মো. আব্দুল্লাহ আল বাকীকে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান এবং সাফিজ উদ্দিন আহমেদকে বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের কার্যালয়ের ওয়াকফ প্রশাসক হিসেবে নিযুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৮ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারি করা প্রজ্ঞাপনগুলোতে জানানো হয়, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৯ ধারা অনুযায়ী এই নিয়োগ প্রদান করা হয়েছে। নিয়োগের শর্ত অনুযায়ী, দায়িত্ব গ্রহণের পর থেকে এই কর্মকর্তাদের অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা কোনো সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সাথে কর্ম-সম্পর্ক বজায় রাখা থেকে বিরত থাকতে হবে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে যে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে এবং তা এক বছর মেয়াদী হবে। এই চুক্তির অন্যান্য শর্তাবলী সংশ্লিষ্ট দপ্তরের সাথে সম্পাদিত চুক্তিপত্র অনুযায়ী নির্ধারিত হবে। দীর্ঘদিন প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন এই সাবেক কর্মকর্তাদের নিয়োগের মাধ্যমে সংশ্লিষ্ট দফতরের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

শিবগঞ্জ সীমান্তে হেরোইনসহ আটক ২
১৯ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৪৩

আরো

সম্পর্কিত খবর