Wednesday 10 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে সেফটি ট্যাঙ্কে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৬ ১৫:৫৮

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা পৌর এলাকায় নির্মাণাধীন বহুতল ভবনের সেফটি ট্যাংকে পড়ে মাসুম শেখ (৫২) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ভাঙ্গা পৌরসভার কোটপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুম শেখ বরিশালের পিরোজপুর জেলার নাজিরপুর থানার রঘুনাথপুর গ্রামের আব্দুল হাই শেখের ছেলে।

ভাঙ্গা ফায়ার স্টেশন ম্যানেজার আবু জাফর জানান, পৌরসভার কোর্টপাড় মাছ বাজার সংলগ্ন বহুতল ভবনের কাজ চলছিল। সকাল সাড়ে ৯ টার দিকে মাসুম শেখ নামের নির্মাণ শ্রমিক সেফটি ট্যাংকির মধ্যে প্রবেশ করে। নিচে নামার সঙ্গে সঙ্গে অতিরিক্ত গ্যাসের কারনে সে অজ্ঞান হয়ে পড়ে। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয় গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ভবন নির্মাণের সাব কন্টাক্টর মহিবুল্লাহ শেখ জানান, নিহত মাসুম শেখ তার ছোট ভাই। কাজ করার সময় অসাবধানতাবশত সে গ্যাসের কারণে নিচে পড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আমার ভাইকে উদ্ধার করে।

এ বিষয় ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আব্দুল্লাহ আবু জাহের বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়েছি। সেফটি ট্যাংক পরিস্কার করতে হলে কিছু নিয়ম কারন মেনে করতে হয়। বিষয়টি তদন্ত সাপেক্ষ প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হবে।