Wednesday 16 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফরিদপুরে বাথরুমের ছাদ ধসে প্রাণ গেল ‌নির্মাণ শ্রমিকের ‌

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৮:১৫

মরদেহ। প্রতীকী ছবি।

ফরিদপুর: ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নে নির্মাণাধীন বাথরুমের সেন্টারিং খুলতে গিয়ে ছাদ ধসে মো. শাওন (১৭) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কৈজুরী ইউনিয়নের বাখুন্ডা গ্রামের মঙ্গলকোট বাজারসংলগ্ন কাওসার মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাওন একই গ্রামের রুহুল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাওসার মিয়ার বাড়িতে দুইদিন আগে নতুন বাথরুমের ট্যাংকি নির্মাণ করা হয়। বুধবার সকালে শাওন ওই বাথরুমের ট্যাংকির ভেতরে ঢুকে সেন্টারিং ও বাঁশ খুলছিলেন। এ সময় হঠাৎ ওপরের ছাদ ভেঙে তার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর