Monday 08 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ এপ্রিল ২০২৬ ১২:৫৮ | আপডেট: ২২ এপ্রিল ২০২৬ ১৫:১২

ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের চার বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার (২২ এপ্রিল) আবহাওয়া অধিদফতর তাদের সর্বশেষ পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বিজ্ঞাপন

অন্যদিকে, বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এক্ষেত্রেও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং তাপমাত্রার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

তবে বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহের পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বর্তমানে টাঙ্গাইল, ফরিদপুর, লক্ষ্মীপুর, খুলনা, যশোর ও কুষ্টিয়া জেলাসহ পুরো রাজশাহী বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বিদ্যমান এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর